• ঢাকা
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

মহাদেবপুরে মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে ১৯টি মাদক ও চোরাচালান মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৭ পিএম;
মহাদেবপুরে মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে ১৯টি মাদক ও চোরাচালান মামলা

মোঃ নাফিউর রহমান, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি :

 

নওগাঁর মহাদেবপুর অঞ্চলে মাদকবিরোধী অভিযানে বদিউজ্জামান বদি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ও চোরাচালান-সংক্রান্ত ১৯টি মামলা রয়েছে বলে জানা গেছে। দীর্ঘ প্রচেষ্টার পর দুটি সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ুন।

মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। মাদক ব্যবসায়ীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন