• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আলফাডাঙ্গায় নবাগত ইউএনও'র সাথে  ক্যাবে'র সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪১ পিএম;
আলফাডাঙ্গায় নবাগত ইউএনও'র সাথে  ক্যাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জোবায়ের হাবিব এর সাথে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
১ অক্টোবর বৃহস্পতিবার  সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশার সহ ক্যাবের নেতৃবৃন্দ আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে ব্যবসায়ীদের অনিয়ম রোধ এবং জনসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাবের সভাপতি মো. সেকেন্দার আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে ক্যাব ওতোপ্রোতভাবে জড়িত। আলফাডাঙ্গায় কোনো ব্যবসায়ী যেন অনিয়ম, দুর্নীতি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে পার পেয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অনিয়ম নিরসনে উপজেলা ক্যাব প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, আলফাডাঙ্গা বাজার ছোট হওয়ায় বিভিন্ন সময় অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাঁচাবাজার, ভ্যানস্ট্যান্ড ও মাছবাজার নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ইউএনও মো: জোবায়ের হাবিব বলেন, ক্যাব সদস্যদের প্রতিটি কথা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফাডাঙ্গা উপজেলার মানুষের জন্য ভালো কিছু করে যেতে চাই। এ কাজে ক্যাব সহ সবার সহযোগিতা কামনা করছি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সহ সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক তাইজুল ইসলাম টিটন ,সিনিয়র সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা ক্যাবের নির্বাহী সদস্য সাংবাদিক মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সদস্য সচিব সাংবাদিক হারুনুর রশীদ , সাংবাদিক এস এম কোবাদ হোসেন, উপজেলা ক্যাবের আইসিটি সম্পাদক মো: শাহিনুর রহমান,ক্যাবের সিনিয়র সদস্য সাংবাদিক লায়েকুজ্জামান,  ক্যাবের সদস্য রাজিব ভূইয়া সহ ক্যাবের অন্যন্য সদস্যবৃন্দ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন