• ঢাকা
  • শনিবার, ২২ আগষ্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. লাইফস্টাইল ও বিউটি টিপস

অভিমানে বাড়ি ছেড়েছিলেন লিপি; ৬দিন পর আত্মীয়ের বাড়িতে খোঁজ মিলেছে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৩ এএম;
অভিমানে বাড়ি ছেড়েছিলেন লিপি; ৬দিন পর আত্মীয়ের বাড়িতে খোঁজ মিলেছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

মধুখালীতে বাজারের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেন নি লিপি আক্তার। অবশেষে ৬দিন পর তার খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসায়। 

ফরিদপুরের মধুখালীতে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া তিন সন্তানের জননী লিপি আক্তারের (৩৫) সন্ধান পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দুপুরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের টোংরাকান্দী এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁ-জ হন লিপি আক্তার। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিলেন না। এ ঘটনায় মধুখালী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
পরে জানা যায়, পারিবারিক বিষয়ে অভিমান করে লিপি আক্তার নারায়ণগঞ্জে তার এক আত্মীয়ের বাসায় চলে গিয়েছিলেন। সেখানে অবস্থানের পর বুধবার রাতে তার মা ও জামাইয়ের সঙ্গে পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন।
লিপি আক্তারকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে। দীর্ঘ কয়েকদিনের উৎকণ্ঠার অবসান হওয়ায় স্বজনরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে লিপি আক্তার পরিবারের সঙ্গেই রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন