• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে বিশেষ নজর দেবেন প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে বিশেষ নজর দেবেন প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন

বগুড়ার সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি শাখা স্থাপনসহ সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে। 

রুমন উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কৃতী সন্তান। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন, সংবাদপত্র পরিবারেরই একজন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে। পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হবে। আমি বগুড়ার সাংবাদিকদের পক্ষে সার্বিক বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করব। 

গত সোমবার হোটেল নাজ গার্ডেনে বগুড়ার তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকতার একাল-সেকাল শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় সাংবাদিকদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। 

তিনি বলেন, নিরপেক্ষ সাংবাদিকতা করলে মামলা, হামলা, নানা ধরনের হুমকি বা হয়রানির মুখোমুখিও হতে হয়। এগুলো ভাবলে পিছিয়ে থাকবেন। থেমে গেলে হবে না, প্রতিবন্ধকতা রুখে দিয়ে সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। এ পেশায় টিকে থাকতে হলে সাহস, সততা এবং পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

নব্বই দশকের স্থানীয় সাংবাদিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কালাম আজাদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ। বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বগুড়া ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, স্টার নিউজের নিউজ এডিটর সুমন তালুকদার।

সভায় সাংবাদিক এসএম কাওসার, মমিনুর রশীদ শাইন, এসএম আবু সাঈদ, আব্দুস সালাম বাবু, আব্দুর রহিম, তানভীর আলম রিমন, শাহজাহান আলী বাবু, মেহেরুল সুজন, সুমন সরদার, নজরুল ইসলাম দয়া, এনাম আহমেদ, অরুপ রতন, আব্দুল আউয়াল, সঞ্জু রায়, রাজিবুল ইসলাম রক্তিম, আবদুর রহমান ববিন, রাজিব সেলিম, মাজেদুর রহমানসহ জেলার অর্ধশতাধিক তরুণ সাংবাদিক এতে অংশ নেয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন