• ঢাকা
  • শনিবার, ২৯ আগষ্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে হামলা, বরকে ছিনতাই চেষ্টার অভিযোগ  শ্রমিকদল নেতার বিরুদ্ধে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪০ পিএম;
আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে হামলা, বরকে ছিনতাই চেষ্টার অভিযোগ  শ্রমিকদল নেতার বিরুদ্ধে

 ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

 নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে হামলা করে বরকে ছিনিয়ে নেবার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিকদল নেতার বিরুদ্ধে। 
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাল্য বিয়ের অনুষ্ঠান থেকে বরকে আটক করে নিয়ে যাবার সময় হামলা ও মারপিট করে গাড়ী থেকে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন নেতা মাহতাব হোসেন। হামলায় সাহাদাত হোসেন নামে একজন গ্রাম পুলিশ আহত হয়েছেন| এঘটনায় বিশা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন এবং বর আল-আমিন ও কনেকে আটক করেছে পুলিশ| শনিবার (২৯ আগষ্ট ২০২৬) দুপুরে উপজেলার সমসপাড়া-সরদারপাড়া গ্রামে এঘটনা ঘটে| বর আল আমিন ওই গ্রামের ইউনুস আলীর ছেলে|
‎বিশা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সাহাদাত হোসেন জানান, "সমসপাড়া-সরদার পাড়া গ্রামে বাল্য বিয়ে হচ্ছে, এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন| সংবাদ পেয়ে সেখানে আমিও যাই| এর পর নির্বাহী কর্মকর্তা বাল্য বিবাহের দায়ে বর আল-আমিনকে আটক করে গাড়ীতে তুলে নিয়ে যাচ্ছিলেন| এমন সময় শ্রমিকদল নেতা মাহাতাব হোসেনের নেতৃত্বে বর পক্ষের লোকজন ভ্রাম্যমান আদালতের গাড়ী আটক করে গাড়ী থেকে বরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে| একপর্যায়ে ইউএনও স্যারের উপর হামলার চেষ্টা করলে আমি স্যারকে রক্ষা করতে সামনে এগিয়ে যাই| এসময় আমাকে মারধরসহ ইউএনও স্যারের সাথে থাকা অন্যদের উপর হামলা করে| খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন |"  মারধরে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন সাহাদাত হোসেন|
‎বিশা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোকছেদ হোসেন বলেন, সাধারন সম্পাদক মাহতাব হোসেন ভ্রাম্যমান আদালতের অভিযানে হামলার করেছে এবং আটক হয়েছে এমন খবর পেয়ে তাকে থানায় দেখতে এসেছি|
‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মোবাইল কোর্টে হামলা হয়েছে শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই| ঘটনাস্থল থেকে সমসপাড়া-সরদারপাড়া গ্রামের মাহাতাব আলী এবং বর আল-আমিন এবং কনেকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে|
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মাত্র ১২বছর বয়সি ৭ম শ্রেনীর শিক্ষার্থীর বাল্য বিয়ে হচ্ছে, এমন খবর পেয়ে সমসপাড়া সরদারপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বর আল-আমিনকে আটক করে গাড়ীতে তোলা হয়| এসময় বর পক্ষের লোকজন পুলিশ ও স্টাফদের উপর হামলা চালিয়ে বর আল-আমিনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে| হামলায় গ্রামপুলিশ সাহাদাত হোসেন আহত হয়েছেন| পরে থানার ওসিকে জানালে তিনি দ্রুত অতিরিক্তি পুলিশ ফোর্সসহ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন| এসময় স্থানীয় মাহাতাব হোসেন, বর আল-আমিন এবং কনেকে আটক করা হয়েছে| এঘটনায় বাল্য বিবাহ সংঘটন ও সরকারী কাজে বাধাপ্রদানের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান |
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন