• ঢাকা
  • শনিবার, ২৯ আগষ্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর, চালক আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৩ পিএম;
শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর, চালক আটক

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ 

 

মাগুরার শ্রীপুরে ট্রাকচাপায় হয়ে প্রাণ গেলো মোহাম্মদ আলী (০৪) নামের এক শিশুর। এ ঘটনায় ট্রাক চালক বিপুল শেখকে আটক করছে পুলিশ। 
শনিবার (২৯ শে আগষ্ট ২০২৬) দুপুরে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের আকমল শেখের নাতি ছেলে মোহাম্মদ আলী নামের এক শিশু ঘটনাস্থলে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে  মাদিয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় কালিনগর গ্রামের আসাদুজ্জামানের বাড়ির সামনে পাকা সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
পরে ট্রাকচালক বিপুল শেখ ওই বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 
আটক বিপুল শেখ শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের লাভলু শেখের ছেলে।
এ বিষয়ে শ্রীপুর অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, গাড়ি চালক বিপুল শেখকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন