• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৯ এএম;
আলফাডাঙ্গায় মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রাজু মোল্লা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ৫ সেপ্টেম্বর উপজেলার ধুলজুড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানূর রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় রাজু মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রাজু মোল্লা উপজেলার ধুলজুড়ী গ্রামের পিয়ার মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের কারণে স্থানীয়  ও পারিবারিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
 পুলিশের মাদকের বিরুদ্ধে  কঠোর অবস্থানের কথা জানিয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”
তিনি মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান রাখেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন