• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১১ পিএম;
কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মশিউর রহমান লিটু,


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া একই সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


 ভোর ৫ টা ৫৮ মিনিটে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। পরে কলাপাড়া উপজেলা প্রশাসন, মহিপুর, কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল আটটায় উপজেলা প্রশাসন মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন