• ঢাকা
  • রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারীর বনচাকী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৯ এএম;
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারীর বনচাকী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। টাঙ্গাইল জেলা সদরের আনুহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালমারী উপজেলার বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ শনিবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে তিনটায় ঢাকার মিরপুর ১৪ নং এ শহীদ স্মৃতি পুলিশ কলেজ মাঠে বিভাগীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

উল্লখ্য, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক ইসমত আরা দম্পতির পুত্র কাজী ইমতিয়াজ ইসলাম এষান বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমের একজন গর্বিত সদস্য।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন