ডোমার উপজেলা শাখার উদ্যেগে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত
ঈদ পরবর্তী ডোমার উপজেলা শাখার উদ্যেগে ঈদ পুনমিলনী অনুষ্ঠিত হয় ২৩ মার্চ ২৬ ইং রোজ সোমবার মাওলানা আব্দুল হাকিম, উপজেলা আমীর, ডোমার এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১(ডোমার ডিমলা)ও জেলা আমীর,নীলফামারী।বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি তার বক্তব্যে দৃঢ় কন্ঠে বলেন আমার নির্বাচিত হওয়ার পর প্রথম ঈদ, দুর্নীতি মুক্ত সমাজ,বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা দুর্নীতি করি না,কেউ করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। ডোমার ডিমলার উন্নয়নে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যাব ইনশাল্লাহ এবং প্রধান আলোচক জনাব মুহাম্মদ আব্দুর রশীদ,অঞ্চল টিম সদস্য, রংপুর -দিনাজপুর। অনুষ্ঠান শেষে দেশ ও জাতীয় উদেশ্য দোয়া করা হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: