মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মহম্মদপুর মিনি স্টেডিয়ামে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলুন উড়ানো হয় এবং মহম্মদপুর থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় ডিসপ্লে প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
দুপুর ১২টায় মহম্মদপুর উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলার নির্বাহী অফিসার মুহাঃ শাহনুর জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কাউন্সিল মহম্মদপুর উপজেলা এবং বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে মহান স্বাধীনতা দিবসের এই আয়োজন মহম্মদপুর উপজেলাবাসীর মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মহম্মদপুরে*মহান,স্বাধীনতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: