• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম;
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের  সড়ক থেকে মাদকের চার মামলার আসামি মো. হাসানকে (৪৭) আবারও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
মো. ইয়াসীন সাদেক জানান, ইতোপূর্বে মাদকের চারটি মামলার আসামি মো. হাসানকে (৪৭) আজ উপজেলা পরিষদের গেটের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস দল সহযোগিতা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নীলগঞ্জের রশিদ নামের এক দোকানদারের কাছ থেকে গাঁজা কিনেছেন বলে জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন