বোয়ালমারীতে হাজী আব্দুর রশিদ মোল্লা ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে হাজী আব্দুর রশিদ মোল্লা ৮দলীয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকাল ৪ টায় উপজেলার বেলজানী-খরসূতী যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ
বিদ্যালয় খেলার মাঠে কাশিয়ানী একাদশ বনাম মধুখালী একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, জননেতা খোন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তাঁর পাশে ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার বিএম সামছুল হক মোল্লা।
ময়না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সহ-সভাপতি খান মো: আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক, কৃষকদলের সভাপতি, ময়না ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক মো: লুৎফর রহমান, ফরিদপুর জেলা ছাত্রদলের অন্যতম নেতা মো: জহিরুল ইসলাম জহির,ময়না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন হেলিম, ইউনিয়ন বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা ডা: আব্দুস সোবহান প্রমুখ। ধারা বর্ণনায় ছিলেন, মো: দেলোয়ার হোসেন মোল্লা। খেলাটি পরিচালনা করেন, মো: নাসিরউদ্দিন পাটোয়ারী। খেলাটি শত শত দর্শকের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে উঠে। সুন্দর-মনোরম পরিবেশে নির্ঝঞ্জাট ভাবে দর্শক খেলা উপভোগ করেন।
প্রথমার্ধের খেলাটি বেশ উত্তেজনাপূর্ণ হলেও শেষাব্দী খেলায় ধ্বস নামে। মধুখালী একাদশ একমাত্র গোল করতে সমর্থ হয়। অপরদিকে প্রতিপক্ষ গোপালগঞ্জের শক্তিশালী কাশিয়ানী একাদশ পাঁচটি গোল করে তাদের একক আধিপত্য বজায় রাখতে সমর্থ হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: