• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৪ পিএম;
রাণীনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
‎এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন।
‎সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সেখানে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
‎রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দৈনিক পুনরুত্থান / ‎মো: গোলাম মোরশেদ 

এ সম্পর্কিত আরও পড়ুন