• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

জামাই ‘নেশাগ্রস্ত’, মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করলেন মা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১০ পিএম;
জামাই ‘নেশাগ্রস্ত’, মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল করলেন মা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে  এসে দুধ দিয়ে গোসল করলেন এক মা।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নারীর নাম জুলেখা বেগম (৪৬)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী। তার মেয়ে মনিরা খাতুনকে (৩০) সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে দেওয়া হয়।

জুলেখা বেগম জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করতেন সুমন শেখ। তিনি নেশাগ্রস্ত হয়ে মেয়েকে নিয়মিত মারধর করতেন। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। এরপর আজ সকালে দুধ দিয়ে গোসল করে তিনি তার ওয়াদা রক্ষা করেছেন।

মনিরা খাতুনের বাবা মহাশিন মোল্লা জাগো নিউজকে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন। তিনি নেশা করতেন। অতিষ্ঠ হয়ে মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে শুক্রবার সকালে আমার স্ত্রী দুধ দিয়ে গোসল করেছেন।

তবে সুমন শেখের নিকট জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগের বিষয় সঠিক নয় বলে দাবি করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন