দৈনিক পুনরুত্থান পত্রিকার সহ-সম্পাদক হলেন পটুয়াখালীর সাংবাদিক রিয়াজ হোসেন
দেশের জনপ্রিয় সংবাদপত্র পুনরুত্থান পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন পটুয়াখালীর সাংবাদিক রিয়াজ হোসেন।
ঢাকা থেকে প্রকাশিত দেশের সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র সরকারী মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক পুনরুত্থান পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রিয়াজ হোসেন।
বুধবার (৬ মে) বিকেলে পুনরুত্থান পত্রিকার সকল কাজ বুঝে নিয়ে কাজে যোগদান করেন। নতুন সহ-সম্পাদক যোগদানের তথ্য নিশ্চিত করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এবং ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া।
সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর দৈনিক পুনরুত্থান পত্রিকাকে একটি আধুনিক ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: