• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৪ পিএম;
পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল ভূমি অফিসে একযোগে কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশফিয়া তাসরিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলায় আগত নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে অবহিত করা হয় এবং তাৎক্ষণিক বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়াও ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সহজীকরণ ও নাগরিক হয়রানি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন