• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

মার্তিনেজের দুর্বলতা নজরে পড়ছে কোচদের, কঠিন অনুশীলনে আর্জেন্টাইন গোলকিপার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম
মার্তিনেজের দুর্বলতা নজরে পড়ছে কোচদের, কঠিন অনুশীলনে আর্জেন্টাইন গোলকিপার

চেলসি ও আর্সেনালের বিপক্ষে ধারাবাহিক ভুলের পর আধুনিক গোলকিপিংয়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে অ্যাস্টন ভিলার তারকা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। কর্নার কিক থেকে বল সামলাতে অনিশ্চয়তার কারণে টানা দুই ম্যাচেই ভিলা প্রথম গোল হজম করে, যা নিয়ে এখন বাড়তি অনুশীলনে ব্যস্ত আর্জেন্টাইন এই কিপার।

ভিলা কোচিং স্টাফের সঙ্গে বিশেষ করে হাই বল ও সেট-পিস পরিস্থিতি নিয়ে আলাদা করে কাজ করছেন মার্তিনেজ। চেলসির মাঠে পিছিয়ে পড়েও জয় পেলেও, আর্সেনালের কাছে ৪-১ ব্যবধানে হেরে উনাই এমেরির দল ছয় পয়েন্ট পিছিয়ে পড়ে।

ভিলা কোচ উনাই এমেরি মনে করছেন, আধুনিক ফুটবলে গোলকিপাররা আগের মতো রেফারিদের সুরক্ষা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে রসিকতাও করেন তিনি।

এমেরির ভাষায়, ‘ভবিষ্যতে হয়তো আমাদের ২.২০ মিটার (৭ ফুট ২ ইঞ্চি) লম্বা গোলকিপার লাগবে। সম্ভব হলে বক্সিং গ্লাভসও পরতে হতে পারে।

তিনি আরো বলেন, ‘মার্টিনেজ গোলকিপার কোচের সঙ্গে কাজ করছে, কারণ ফুটবল বদলাচ্ছে। কর্নার বা লং থ্রোতে প্রতিপক্ষ গোলকিপারকে ধাক্কা দিচ্ছে, ব্লক করছে, কিন্তু বেশির ভাগ সময়ই রেফারিরা ফাউল দিচ্ছেন না। এতে গোলকিপারদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে।’

সেট-পিসে রক্ষণের বিষয়েও আত্মসমালোচনা করেন এমেরি।

‘দুই-তিনজন খেলোয়াড় মিলে কিপারকে আটকে দেয়। এটা এখন প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে। আমরাও চাইলে এমন কৌশল ব্যবহার করতে পারি, তবে সবার আগে আমাদের এসব পরিস্থিতিতে আরো ভালোভাবে মানিয়ে নিতে হবে।’শেষ দুই ম্যাচে মার্তিনেজের এই দুর্বলতা নজরে এসেছে প্রতিপক্ষ কোচদেরও। শনিবার ভিলা পার্কে নটিংহাম ফরেস্টকে নিয়ে আসছেন শেন ডায়েচ।

সেট-পিস রক্ষণ ও গোলকিপিংয়ের এই চ্যালেঞ্জ কিভাবে সামলায় অ্যাস্টন ভিলা, সেদিকেই এখন তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন