• ঢাকা
  • রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

রাজধানীর তিন থানার ওসিকে বদলি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫২ পিএম;
রাজধানীর তিন থানার ওসিকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

রবিবার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। 

আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।  

এছাড়া একই আদেশে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়াকে ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে ভুক্তভোগীর কাছে থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন