সাঁথিয়ায় দুইদিনে কুকুরের কামড়ে আহত ১৫
পাবনা সাঁথিয়া পৌরসভার কালাইচারা দক্ষিণ পাড়া এলাকায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও শুক্রবার (১৫ এপ্রিল) দুদিনে অন্তত শিশুসহ ১৫ জন ব্যক্তিকে কামড়ের ঘটনা ঘটেছে। এছাড়া কুকুরের কামড় থেকে বাদ যায়নি গবাদি পশুও। প্রায় ৮টি ছাগলকে কামড়ানোর ফলে ৪টি ছাগল মারা যায় ও বাকি ৪টি ছাগল বেঁচে আছে বলে জানা যায়।
আহত ব্যক্তিরা হলেন- কালাইচারা দক্ষিণ পাড়া গ্রামের মশিউরের মেয়ে মিম, মালেকের ছেলে হোসাইন, আনার খাঁর ছেলে আমিনুদ্দিন, নবাবের মেয়ে শান্তা, জোবাইদুলের মেয়ে জোবাইদা, শামীমের ছেলে শহিদুল, শরিফুল এর মেয়ে শিমলা। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাইচারা দক্ষিণ পাড়া এলাকায় ৭/৮ টি পাগলা কুকুর রয়েছে। সেই কুকুরগুলো প্রতিনিয়ত কাউকে না কাউকে কামড়াচ্ছে। তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে- কুকুরগুলোকে মেরে ফেলার, সেই সাথে সাঁথিয়া পৌরসভা কর্তৃপক্ষের সহযোগিতা চান এলাকাবাসী।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কুকুরে কামড় দিলে হাসপাতালে আসলে চিকিৎসকরা ভ্যাকসিন দেয়নি। চিকিৎসকদেরও ঠিকমতো পাওয়া যায়নি। বাইরে থেকে ভ্যাকসিন নিয়ে আসলে ড্রেসিং পর্যন্ত করে দেয়নি। ডাক্তাররা বলে যে শুক্রবারে লোক থাকে না।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিএইচও আব্দুল বাতেনের সাথে ভ্যাকসিন (রাবিস) কেন হাসপাতাল থেকে দেওয়া হলো না সে বিষয়ে তিনি জানান, ছুটির দিনে আমাদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ ছিল, বাকি দিনগুলো দেওয়া হতো। সেই কারণে ভুক্তভোগীরা ভ্যাকসিন পায়নি। তবে, আজকের পর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সপ্তাহে ৭ দিন ভ্যাকসিন (রাবিস) দেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: