সাইবার নিরাপত্তা বিষয়ে বরিশালে শীর্ষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালে এসএমই ক্ষুদ্র ও মাঝারি উদ্দ্যাগতাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসএমই ফাউন্ডেশন JICA এর সহায়তায় B-TopCS (Be a Top Cybersecurity Specialist) বাস্তবায়নে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে SME foundation ওJICA -এর যৌথ উদ্যোগে “How to Make Top Management Aware of Cybersecurity”
শীর্ষক এ প্রশিক্ষণটি ১৮-১৯ মে নগরীর পুলিশ লাইন সেলিব্রেশন পয়েন্টে এই আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের সাইবার হুমকির বর্তমান চিত্র, কর্পোরেট পর্যায়ে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য নিরাপত্তা নীতিমালা প্রণয়ন এবং শীর্ষ ব্যবস্থাপনার কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করেন।
উক্ত আয়োজনে JICA প্রোগ্রামের কর্মকর্তা ফারজানা শারলিন, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান,সাইবার নিরাপত্তা বিশ্লেষক পাইপলাইন বাংলাদেশ লিমিটেডের মোঃ আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডিজিটাল যুগে প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) সাইবার ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এই প্রশিক্ষণ কর্মশালাটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন ও তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং এই প্রশিক্ষণ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সমাপনী অনুষ্ঠানে জাইকা বিশেষজ্ঞ কাতসুকি নাহো ও শোজি আকিরা উপস্থিত ছিলেন।২দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: