• ঢাকা
  • রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

শেখর ইউপি নির্বাচনে নতুন মুখ,জানালেন ঈদের শুভেচ্ছা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৭ এএম;
শেখর ইউপি নির্বাচনে নতুন মুখ,জানালেন ঈদের শুভেচ্ছা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

গত ১২ ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদ অধিবেশনও শুরু হয়েছে। ঠিক সেই মুহুর্তে দেশব্যাপী গুঞ্জন চলছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার বাতাস বইতে শুরু করেছে বেশ গতির সাথে। সমগ্র দেশের ন্যায় ফরিদপুরেও থেমে নেই সেই আলোচনার ঝড়। 

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন শেখর ইউনিয়নে এবার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে নতুন মুখের জোড়ালো আলোচনা শুনা যাচ্ছে। ইউনিয়নের তেলজুড়ি গ্রামের বাসিন্দা জনপ্রিয় ব্যক্তি সৈয়দ শাকির আহমেদ শাকুর নাম উঠে এসেছে এলাকার সর্বসাধারনের মাঝে। এলাকর মাঠ-ঘাট, হাট-বাজার, চায়ের দোকান সর্বত্র শাকুর প্রার্থীতা হওয়ার গুঞ্জন চলছে জোড়ালো  ভাবে। তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত চেয়ারম্যান, শেখর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাকির আহমেদ শাকুর নাম এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগামী ইউপি নির্বাচনে তিনি শেখর ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

তিনি ইউনিয়নবাসীকে ঈদ উল ফিতরের শুছচ্ছা জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন