ভাঙ্গায় মোটর সাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক:
ভাঙ্গায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় হাইওয়ের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নাফিস শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে ভাঙ্গা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিস শেখ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি একজন কলেজ ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাছির শেখ ও সুমন মোটর সাইকেলে করে দ্রুতগতিতে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে নাছির শেখ ও সুমন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাফিস শেখকে মৃত ঘোষণা করেন। আহত সুমনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নাফিস শেখের মরদেহ ভাঙ্গা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: