ফরিদপুর গত ২৪ ঘন্টায় ২৩ রোগি সনাক্ত
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৩ জন হাম সন্দেহ ভাজন রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ২৫৮ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ভাঙ্গা উপজেলায় সর্বোচ্চ ১০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নগরকান্দায় ৪ জন, সালথায় ৩ জন, সদরপুরে ২ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। অন্য উপজেলাগুলোতে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে সর্বাধিক ২৭ জন রোগী ভর্তি রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুর* গত,২৪ঘন্টায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: