• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাড্ডায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম;
বাড্ডায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে জখম

‎রাজধানীর মেরুল বাড্ডায় প্রকাশ্য দিবালোকে এক শ্রমিক দল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একদল চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারীর সিন্ডিকেটের বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে পশ্চিম মেরুল বাড্ডার ম-৬১ নম্বর বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।

‎হামলার শিকার ব্যবসায়ী আমিনুল আহসান তুহিন (৫৮)। তিনি পশ্চিম মেরুল বাড্ডার বাসিন্দা মৃত সামসুল আলমের ছেলে।
‎ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসার কাজে নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তুহিনকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে শুভ দাস (২৪), তন্ময় (২০), রাজেশ চন্দ্র দাস (৩০), পিন্টু (৩৫) ও শুভর (২২) নামে বাড্ডা থানায় হত্যা চেষ্টার উদ্দেশ্য হামলা চালানো হয়েছে উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী। 

‎অভিযোগ সূত্রে জানা যায়, ১ নম্বর আসামি শুভ দাস ধারালো ছুরি দিয়ে তুহিনের মাথায় আঘাত করেন এবং ২ নম্বর আসামি তন্ময় তার পায়ে ছুরিকাঘাত করেন। এসময় অন্য সহযোগীরা তাকে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।ভূক্তভোগী মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।\

‎পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তুহিনের মাথায় ১২টি এবং পায়ে ৫টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক না হলেও তিনি প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছেন।ভূক্তভোগী তুহিন বলেন,তারা ইয়াবা ব্যবসা করে।এমন কোন দিন নেই যে এলাকায় চুরি হয়না।বাসায় চুরি হয়েছে তার ভিডিও ফুটেজ রয়েছে এই নিয়ে তাদের জিজ্ঞেস করায় আমার উপর তারা হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে পিন্টু একসময় যুবলীগের কর্মী ছিল বলে জানা যায়। 

‎বাড্ডা থানায় দায়ের করা অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেছেন, অভিযুক্তরা এলাকায় মাদক সেবন, চুরি ও ছিনতাইয়ের মতো নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
‎এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,"আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন