পাঁচবিবিতে মসজিদে লক্ষ টাকার ২টি এসি দিলেন মেয়র প্রার্থী শামীম
যে করে মসজিদে দান তার সম্মান চির অম্লান। ইহকাল ও পরকালে,বললেন দমদমা মাস্টারপাড়ার মহল্লাবাসীরা।
পাঁচবিবি পৌরসভার মসজিদগুলোর উন্নয়নে ধারাবাহিক দান কার্যক্রমের অংশ হিসাবে ১০ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল পৌরসভার দমদমা মাস্টারপাড়া মহল্লার ৫নং ওয়ার্ডের বায়তুল আমান জামে মসজিদে যান এবং সেখানে তিনি জুম্মার নামাজ আদায় করেন। এরপর তিনি নির্মানাধীন মসজিদের উন্নয়নের খোঁজখবর নেন ।
পরে গরমের দিনে মুসল্লিদের কষ্টের কথা চিন্তা করে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে ২টি এসি কেনার জন্য নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন ও সেক্রেটারি মোঃ আবু তালেব শাহর হাতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহাদাৎ হোসেন মুকুল ও মসজিদ কমিটির সদস্য সাজুসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ। স্থানীয় মুসল্লিরা এই দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুদান প্রদানকালে শামীম হোসেন মন্ডল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তিনি সবসময় পাশে থাকতে চান এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোঃ নুরনবী হোসেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: