• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫০ পিএম;
মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, নতুন নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার

ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত মাদরাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। রাজ্যের বিজেপি সরকারের মাদরাসা শিক্ষা দপ্তরের জারি হওয়া এক নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নির্দেশিকা অনুযায়ী, প্রতি দিন বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। 

সরকারি সূত্রে জানা গেছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে।

অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি শিক্ষা দপ্তরের। 

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদরাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদরাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদরাসা। 

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে ‘বন্দে মাতরম’ গানটিকে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমাতয় আসীন বিজেপি সরকার। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন