মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৯ মে ২০২৬ খ্রি. শনিবারঃ
সঞ্চয় প্রগতি উন্নয়ন,“সঞ্চয়ই সমৃদ্ধির সোপান”প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে|
৯ মে ২০২৬খ্রি.শনিবার বেলা ১১টায় মধুখালী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে মধুখালী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে সভাপতির ¯^াগত ভাষণের পর শোক প্রস্তাব উত্থাপন করেন হাজী আব্দুল মালেক শিকদার| সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন মধুখালী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক| সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পরবর্তী খোলা আলোচনায় অংশ গ্রহন করেন সংস্থার এ্যাড.গোলাম মনসুর নান্নু,মোঃ জহুরুল হক,মোঃ মিরাজুল ইসলাম,আবু তারেক,মোঃ আব্দুল হাই বাশী মিয়া ও লুৎফুন নাহারসহ প্রমুখ| আলোচনা শেষে সর্বসম্মতিতে ২০২৫খ্রি.এর প্রতিবেদন গৃহিত হয়| নামাজ ও খাবারের বিরতির পর আনন্দ ঘন পরিবেশে লটারী ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের সকল কর্মসূচী সমাপ্তি ঘটে|
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- মধুখালী* উন্নয়ন,সংস্থার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: