• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আত্রাইয়ে  জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২২ এএম;
আত্রাইয়ে  জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন 

মোঃনাসির উদ্দিন , আত্রাই(নওগাঁ)প্রতিনিধি


:পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে  আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো.নূরে আলম সিদ্দিক। 

 

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা,

ডাঃ মো.তোফাজ্জল, ডাঃ মো.তরিকুল ইসলাম প্রমূখ। 

 

আলোচনা সভায় বক্তারা পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন বৃদ্ধি এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা শিশু ও মাতৃ পুষ্টির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

বক্তারা আরও উল্লেখ করেন, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রম সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন দেশের সার্বিক পুষ্টি পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরে একটি এতিম খানায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন