• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

শ্রীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আরবি শিক্ষক গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম;
শ্রীপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আরবি শিক্ষক গ্রেফতার

মাগুরার শ্রীপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই শিক্ষকের নাম অলিয়ার রহমান (৫০) পিতা মৃত সিদ্দিক মোল্লা গ্রাম রায়নগর। তিনি পেশায় আরবি শিক্ষক বলে জানা গেছে।

শিশুটির মা জানান, তার সন্তান প্রায় ছয় মাস ধরে নানার বাড়িতে থেকে স্থানীয় ওই শিক্ষকের কাছে আরবি শিক্ষা গ্রহণ করছিল। রমজানের ঈদের পর কিছুদিন পড়াশোনা বন্ধ থাকার পর গত ১৫ এপ্রিল শিশুটিকে পুনরায় মক্তবে পাঠাতে চাইলে সে যেতে অস্বীকৃতি জানায়।

পরে পরিবারের সদস্যরা শিশুটির কাছে জানতে চাইলে সে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ ও পরে মামলা দায়ের করা হয়।

নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মুকুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক অলিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন