আজ ফরিদপুর আসছেন ইসমাইল জবিউল্লাহ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে জানা যায়, তিনি সকাল ৮টায় ঢাকার নিজ বাসা থেকে সড়ক পথে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
সফরসূচিতে জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিটে তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় ফকিরের বাড়ি সংলগ্ন একটি খাল পরিদর্শন করবেন। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে কুমার নদী সংলগ্ন খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
পরবর্তীতে সকাল ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন উপদেষ্টা। পরে বিকাল ৩টায় ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদদীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি জসীম কমপ্লেক্স, সোজন বাদিয়ার ঘাট ও মুসলিম মিশন এলাকা পরিদর্শন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টা ৩০ মিনিটে সার্কিট হাউজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
উপদেষ্টার এ সফরকে ঘিরে জেলার বিভিন্ন মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- আজ* ফরিদপুর,আসছেন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: