• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নওগাঁয় কথা কাটাকাটি থেকে বিরোধ এক যুবকের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২২ পিএম;
নওগাঁয় কথা কাটাকাটি থেকে বিরোধ এক যুবকের মৃত্যু

মো: নাফিউর রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সামান্য কথা কাটাকাটির জেরে সজল মালি (২৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে দাবি নিহতের পরিবার ও স্থানীয়দের।

নিহত সজল মালি নিয়ামতপুর উপজেলার হাসুড়া গ্রামের লাদু মালির ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, সম্প্রতি একই এলাকার মানিক মালির স্ত্রী মুক্তি মালির সঙ্গে সজল মালির বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে  প্রতিপক্ষ সজলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবার জানায়।

পরিবারের অভিযোগ, সজলের মাথায় গুরুতর আঘাত লাগার পাশাপাশি বুকের নিচসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম রয়েছে।

এই আকস্মিক মৃত্যুর খবরে হাসুড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং ময়নাতদন্ত ও চিকিৎসা প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন