• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

‎রাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০৭ পিএম;
‎রাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর রাণীনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ২লাখ টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬)  দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই জালগুলো ভস্মিভ‚ত করা হয়।
‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান,গত কয়েক দিনে উপজেলার ছোট যমুনা নদী,বিল,এবং আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে প্রায় ২হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন