• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৬ পিএম;
জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

লিটু, স্টাফ রিপোর্টার


শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই যোগ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ সরকারের উচ্চপদস্থ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তাৎপর্য:

আগামী শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) পবিত্র শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হবে। এটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুযায়ী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের এই পুণ্য তিথিতে মথুরা নগরীতে কংসের কারাগারে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান হিসেবে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে (অষ্টমী তিথি) সনাতন ধর্মাবলম্বীরা গভীর ভক্তি, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব পালন করে থাকেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন