• ঢাকা
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

৭ বছরের মেয়ে যাদের কাছে নিরাপদ নয় তারা নরপিশাচ : আহমাদুল্লাহ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
৭ বছরের মেয়ে যাদের কাছে নিরাপদ নয় তারা নরপিশাচ : আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয়—তারা নরপিশাচ। এসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন।

বুধবার (২০ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে (৭) নৃশংসভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহমাদুল্লাহ পোস্টের মন্তব্যের ঘরে উল্লেখ করেন, ইসলামহীনতা, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারের অভাব এই ধরনের পাশবিক কাজে বারবার ইন্ধন জোগাচ্ছে।

এগুলো বন্ধের জন্য একদিকে যেমন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে, সেই সঙ্গে কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর ওই ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পল্লবী থানায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন