• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ঢাকায় গির্জার ফাদারকে বেঁধে ডাকাতি, তিনজন গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৫ পিএম;
ঢাকায় গির্জার ফাদারকে বেঁধে ডাকাতি, তিনজন গ্রেপ্তার

রাজধানীর বারিধারার ডি মাজেন্ড গির্জায় ঢুকে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। মধ্যরাতে গির্জায় ঢুকে ফাদারকে অফিসরুমে হাত-পা ও মুখ বেঁধে রেখে তারা লুটপাট চালায়।

বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে দুই জন দুর্বৃত্ত বারিধারার ডি মাজেন্ড গির্জায় ঢুকে পড়ে। এরপর তারা গির্জার স্টাফদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিসরুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে রাখে।

তারা রুমের আলমারি খুলে নগদ আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ-পত্র নিয়ে অজ্ঞাত অন্য একজনের সহায়তায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যায়।

এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন