• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে বাড়ি থেকে নিখোঁজের ১৩দিন পরেও সন্ধান মেলেনি যুবকের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১১ পিএম;
ফরিদপুরে বাড়ি থেকে নিখোঁজের ১৩দিন পরেও সন্ধান মেলেনি যুবকের

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর সদর উপজেলায় ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন রনি মোল্যা (২২) নামে এক যুবক। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
নিখোঁজ রনি মোল্যা সদর উপজেলার বাখুন্ডা পশরা গ্রামের বুলবুল মোল্যার ছেলে। এ ঘটনায় তার মা রওশানারা বেগম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন রনি। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
রনি মোল্যার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও ছোট। তার বয়স ২২ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও কালো রঙের হাফহাতা জামা। তিনি ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ রনি মোল্যার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৭৬-০৯৪৫৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন