বোয়ালমারীতে বাস চালক ও হেলপারকে পিটিয়ে আহত করার অভিযোগ ট্রাক চালকের বিরুদ্ধে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর থেকে বোয়ালমারী রুটে চলাচলকারী লোকাল বাস সুমা এন্টারপ্রাইজের চালক এমরান মিয়া ও হেলপার মো. রুস্তম আলীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ট্রাকচালকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে বোয়ালমারী পৌরসদরের মহিলা কলেজ মোড় এলাকায় গাড়ি চালানোকে কেন্দ্র করে বাসচালক রুস্তম আলীর সঙ্গে স্থানীয় ট্রাকচালকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন ট্রাকচালক বাসের ড্রাইভার ও হেলপারকে মারধর করে। এতে হেলপার রুস্তম গুরতর আহত হন। এক পর্যায়ে ট্রাক ড্রাইভাররা বাসে হামলা চালায়। বাস চালক জানান, হামলাকারী ট্রাকটি ১২ সিরিয়ালের, নম্বর ৯৫৬৯ ।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার বিষয় বিস্তারিত আসছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: