• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

কান্নাকাটি করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যা, সৎ বাবা আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম;
কান্নাকাটি করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যা, সৎ বাবা আটক

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাসের পুত্র সন্তানকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেছে সৎ বাবা অপূর্ব। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, তিন মাসের পুত্র সন্তান তার মায়ের পাশে বিছানায় কান্নাকাটি করতে থাকলে, তার সৎ বাবা অপূর্ব, স্ত্রীকে বলতে থাকেন—‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা লামু’।

কিন্তু বাচ্চার কান্না থামছিল না। পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে। এতে সে শ্বাসরোধ হয়ে মারা যায়। এ সময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে অপূর্বকে আটক করে পুলিশে খবর দেন।

এস এম জাকারিয়া জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে মামলা করেছেন।

ওসি আরো বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন, এরপরও প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটির বাবা মাদক কারবারি, মাদক মামলায় জেল হাজতে রয়েছে। সপ্তাহখানেক আগে অপূর্বকে বিয়ে করেছিলেন শিশুটির মা।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন