• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বরগুনায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম;
বরগুনায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

বরগুনায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি  মেলার উদ্বোধন করা  হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি।বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তারের সভাপতিত্বে,

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি বরগুনা জেলার আয়োজনে অদ্য ১৪ মে ২০২৬ ইং তারিখে রোজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে  বরগুনা জেলার শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা  হয়েছে। মাননীয় চীপ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা 

বরগুনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক রবীন্দ্র নাথ বিশ্বাস।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, বিএনপি'র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগণ এবং কৃষক বৃন্দ। 

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, দেশীয় ফল, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি ও পুষ্টিবিষয়ক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চীপ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন,এই দেশে সর্বপ্রথম ফ্যামিলি কার্ডের সিস্টেম চালু করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কৃষকদেরকেও কৃষক কার্ড দিবেন। কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন তিনি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন