বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুরে জন্মাষ্টমী পালিত
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গিরিধারী আশ্রম চত্বরে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দুপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
খামারপাড়া গিরিধারী আশ্রমের সেবাইত অসীম কুমার দাস বাবাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দিন, শিল্পপতি সুকুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার প্রমুখ।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, জাসাসের সভাপতি এসএম তুহিন হায়দার, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি গিরিধারী আশ্রম থেকে বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে আবার আশ্রমে গিয়ে শেষ হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: