• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ভালো তরমুজ চেনার উপায়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম;
ভালো তরমুজ চেনার উপায়

কীভাবে ভালো তরমুজ চেনা যায়? এর কিছু নিয়ম আছে। চলো দেখা যাক:

প্রথমে দেখতে হবে তরমুজের গায়ে হলুদ একটা দাগ আছে কি না। এটাকে বলে ফিল্ড স্পট। এই দাগটা যত গাঢ় হলুদ হবে, তত ভালো। কারণ, এটা বোঝায়, তরমুজটা গাছ থেকেই ভালোভাবে পেকেছে। যদি দাগটা একদম সাদা বা হালকা হয়, তাহলে বুঝবে তরমুজটা ঠিকমতো পাকেনি।

এরপর আসে ওজনের ব্যাপার। একই সাইজের দুইটা তরমুজ তুললে যে তরমুজটা বেশি ভারী লাগে, সেটাই নাও। কারণ, ভারী মানেই ভেতরে বেশি পানি, মানে বেশি রসালো আর মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

তরমুজের খোসার দিকেও একটু নজর দাও। ভালো তরমুজের খোসা হবে গাঢ় সবুজ আর একটু ম্যাট টাইপ, খুব বেশি চকচকে নয়। অনেক সময় বেশি চকচকে তরমুজ দেখতে সুন্দর লাগে, কিন্তু সেটা পুরোপুরি পাকা না–ও হতে পারে।

বিজুর দিন অতিথিদের ক্লান্তি দূর করে সতেজতা ছড়াতে স্তূপ করে রাখা হয়েছে রসালো ও সবুজ তরমুজ

বিজুর দিন অতিথিদের ক্লান্তি দূর করে সতেজতা ছড়াতে স্তূপ করে রাখা হয়েছে রসালো ও সবুজ তরমুজ

আর একটা মজার কাজ করতে পারো, টোকা দাও! তরমুজে হালকা চাপ দিয়ে বা টোকা দিলে যদি ‘ঠুস ঠুস’ টাইপ গভীর শব্দ হয়, তাহলে সেটা পাকা। আর যদি ‘ঢুপ ঢুপ’ বা চাপা শব্দ হয়, তাহলে একটু সাবধান হও—ওটা ভালো না–ও হতে পারে।

ডাঁটা বা মাথার অংশটাও দেখো। যদি ডাঁটা শুকনা আর বাদামি হয়, তাহলে বুঝবে তরমুজটা পাকা অবস্থায় তোলা হয়েছে। আর যদি সবুজ থাকে, তাহলে সেটা আগেই কেটে আনা হতে পারে।

আকৃতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। খুব বাঁকা বা অদ্ভুত আকারের তরমুজ না নেওয়াই ভালো। গোল বা ডিম্বাকৃতি তরমুজ সাধারণত ভেতরেও সমানভাবে পাকে।

তরমুজ ফলটি ৯২ শতাংশ পানি দিয়ে তৈরি

তরমুজ ফলটি ৯২ শতাংশ পানি দিয়ে তৈরি

ছবি: গেটি ইমেজ

মোহাম্মদপুরের টাউনহল বাজারের তরমুজ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘দেখেন ভাই, অনেকে বড় দেইখা লইয়া যায়। আসল জিনিস হইল ওজন আর ওই হলুদ দাগ। ভারী হইলে আর দাগ গাঢ় হইলে, মিষ্টি হইবই।’

আরেক বিক্রেতা রমজান আলী বলেন, ‘এইটা টোকা দিয়া বুঝতে হয়। ঠুস ঠুস আওয়াজ আইলে বুঝবেন ঠিক আছে। যারা রেগুলার নেয়, তারা একবারেই ধরতে পারে।’

তাহলে দেখো, তরমুজ কেনা আর আন্দাজের খেলা নয়। একটু খেয়াল করলেই তোমরা নিজেরাই সেরা তরমুজটা বেছে নিতে পারো। এতে করে আর বাসায় এসে হতাশ হতে হবে না।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন