• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

জাইমা রহমানের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৬ পিএম;
জাইমা রহমানের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তি শাকিল আহমেদ (২২)। তিনি ওই ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা এবং ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার শাকিল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। পোস্টটিতে ব্যঙ্গাত্মক কিছু লেখা যুক্ত ছিল, যা পরবর্তীতে স্ক্রিনশট আকারে দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি স্থানীয় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল যাচাই করে বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন