• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফেসবুক কী বলল না বলল, তা দিয়ে আমি মন্ত্রিত্ব করি না: শিক্ষামন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫২ পিএম;
ফেসবুক কী বলল না বলল, তা দিয়ে আমি মন্ত্রিত্ব করি না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমার বিরুদ্ধে অনেক ডেমোনস্ট্রেশন করা হয়, সোশ্যাল মিডিয়ায় বলা হয়। তাই বলে কি আমরা ভেঙে গিয়েছি, বলুন? আমি তো হাল ছেড়ে দিইনি। আমার দায়িত্ব আমাকে করতেই হবে। সোশ্যাল মিডিয়া কী বলল, না বলল, তা দিয়ে আমি বাংলাদেশে মন্ত্রিত্ব করি না। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি। ঠিক তেমনিভাবে আপনাদেরকেও করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের কী অবস্থা—এটা কি আপনারা ভালোভাবে দেখেছেন? আপনারা ভাবছেন, আমরা দেখছি না; কিন্তু আমরা সবকিছু দেখতে পাই। আমাদের সময় একটু কম, তাই আমরা কম আপনাদের কাছে যাই।

শিক্ষামন্ত্রী বলেন, আমি দেখেছি, অনেক সময় আপনারা কথা বলতে গিয়েছেন, আপনার এমপ্লয়িজরা আপনাকে ডেমোনস্ট্রেট করে—সেটা আমরা দেখেছি। আমরা সব বুঝতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ ছাড়াও অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন