পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুইটি শ্রেণিকক্ষের উদ্বোধন
হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। বিদ্যালয়টির জরাজীর্ণ ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নানা ধরনের সমস্যা ও কষ্ট পোহাতে হতো। বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি পরিদর্শনের মাধ্যমে অবগত হয়ে বরগুনা জেলার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন।
তাঁর আশ্বাস ও উদ্যোগের ধারাবাহিকতায় বিদ্যালয়ে দুটি নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার বিকেল ০৪ ঘটিকার সময় নবনির্মিত শ্রেণিকক্ষ দুটির শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি, সিভিল সার্জন, জেলা নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, জেলা কৃষি কর্মকর্তা,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,অতিরিক্ত জেলা প্রশাসক,ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা, ইসলামী আন্দোলন বরগুনা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর,বিভিন্ন পর্যায়ের স্থানীয় বিএনপি নেতা কর্মীর,স্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নতুন শ্রেণিকক্ষ পাওয়ায় শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা জানান,বিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ নির্মাণ কোমলমতি শিশুদের জন্য অত্যন্ত আনন্দের ও স্বস্তির বিষয়। জেলা প্রশাসনের এ উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাসলিমা আক্তার বলেন,আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজকে বাচ্চাদের মুখে হাসি দেখে আমি মুগ্ধ হয়েছি । বিগত চার মাস আগে এই স্কুলটি পরিদর্শন এসেছিলাম তখন স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। আজকে বিদ্যালয়ে দুইটি শ্রেণিকক্ষ করে দিতে পেরে আমি আনন্দিত। আমি ধন্যবাদ জানাই বরগুনার জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ টিমের সকল সদস্য বৃন্দকে।আমরা আশাবাদী একসময় এখানে বহু তালা ভবন নির্মাণ করে দেওয়া হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের জন্য একটি টিউবওয়েল এবং নতুন পাকা টয়লেট তৈরী করার জন্য দাবি জানানো হয়। আগামী এক মাসের মধ্যে এটা করে দেওয়া হবে জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: