• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছেলে গুরুতর আহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম;
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছেলে গুরুতর আহত

পটুয়াখালী পৌরসভাধীন পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে সরকারি খাস জমি লিজ নিয়ে বসবাস করে আসা বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ১৪ সেপ্টেম্বর বিকেলে একদল লোক বাড়িতে প্রবেশ করে নারী-পুরুষদের মারধর এবং বসতঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

হামলায় বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদারের এক ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ সময় বাড়িতে থাকা নারী ও পুরুষদেরও মারধর করা হয়। হামলার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী হাওলাদার ও তার পরিবারের সদস্যরা। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত হস্তক্ষেপ করে হামলাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন