• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

খরসূতী সরকারি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০২ পিএম;
খরসূতী সরকারি কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 


​ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরসূতী সরকারি কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী সরকারি কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় কলেজ হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মো. সাদীন উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল বর্ষ পালন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউনুস আলী। দর্শন বিভাগের প্রভাষক গৌতম কুমার সিংহ এবং রসায়ন বিভাগের প্রভাষক নারায়ণ চন্দ্র সাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, নৃত্য, নজরুলসংগীত পরিবেশনা, নজরুলের জীবনী এবং তাঁর মানবতাবোধের ওপর রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​প্রতিযোগিতার ফলাফল
​নজরুলসংগীত: প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) ছাত্রী পূর্ণিমা গোলদার এবং দ্বিতীয় স্থান অধিকার করেন একই শ্রেণির সিনথিয়া হেলাল আরশি।
​কবিতা আবৃত্তি: প্রথম স্থান লাভ করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী মোসা. সুমাইয়া আক্তার রূপা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মোসা. মাফিয়া খাতুন এবং সিনথিয়া হেলাল আরশি।
​রচনা প্রতিযোগিতা (নজরুলের মানবতাবোধ): প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী সিনথিয়া হেলাল আরশি। দ্বিতীয় স্থান অধিকার করেন বিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার রূপা এবং তৃতীয় হন মানবিকের মোসা. মাফিয়া খাতুন।
​নৃত্য: প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির (মানবিক) শিক্ষার্থী বৃষ্টি পোদ্দার এবং দ্বিতীয় স্থান লাভ করেন পূর্ণিমা গোলদার।
​অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ মো. সাদীন উর রহমান। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতীয় কবির আদর্শ ও জীবনদর্শন সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।
প্রকিযোগিতায় কলেজের সকল শিক্ষক-কমর্চারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন