প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধ পরিকর খাল পুনঃখনন শুভ উদ্বোধনে সাংসদ রেজাউল ইসলাম
মোঃ নাসির উদ্দিন, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওদাপাড়া সিংসাড়া খাল হতে শুকচড়া অভিমুখে প্রায় ১১৪০ মিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দল বিএনপি র চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে তার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর,সেই ধারাবাহিকতায় সারাদেশে প্রায় ৭হাজার কিলমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত দলীয় নেতাকর্মী এবং সর্বসাধারণের উদ্দেশ্য করে তিনি বলেন সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ উন্নয়নে কাজ করতে হবে, কোন রকম অপরাধ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: