জরাজীর্ণ বিদ্যালয়,বিভিন্ন সড়ক এবং খাল খনন পরিদর্শনে বরগুনার জেলা প্রশাসক
বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ,সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ রহমান খান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনকালে বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক।
আশ্রয়ন সংলগ্ন এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার উপযুক্ত পরিবেশ না থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকরা। তারা দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানান। জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।বিদ্যালয় পরিদর্শন শেষে বরগুনা- নিশানবাড়িয়া সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।৯ নং এম বালিয়াতলি ইউনিয়নের কয়েকটি খাল খনন পরিদর্শন করেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: