• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম;
নূরিয়া আইডিয়াল স্কুলে মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

‎শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে বরিশালে নূরিয়া আইডিয়াল স্কুলে ‘মূল্যায়ন উৎসব ও বিজ্ঞান মেলা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায়  বরিশালের নূরিয়া আইডিয়াল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়।

‎উক্ত আয়োজনে শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান মূল্যায়নের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃজনশীলতা, অনুসন্ধিৎসু মনোভাব ও উদ্ভাবনী দক্ষতা প্রকাশের সুযোগ তৈরি করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় ও উপকরণ উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।এতে প্রতিষ্ঠানের দেড়শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে।

‎ ‎নূরিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সাবরিনা ফেরদৌস বলেন আয়োজিত এই উৎসব শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন